মৌলভীবাজার প্রতিনিধি ॥ বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে (৮অক্টোবর) বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাউকে অন্ধকারে থাকতে দেব না,চোখের যত্ন নিব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাক স্বাস্থ কর্মসুচি এর সহযোগিতায় এবং মৌলভীবাজার সিভিল সার্জন অফিস আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস পালন উপলক্ষে রালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা একিভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় মৌলভীবাজার সিভিল সার্জন অফিস চত্বর হতে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রেলিতে চিকিৎসক ,নার্স , এনজিও প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
রালী শেষে সিভিল সার্জন অফিস মৌলভীবাজার এর ইপিআই ভবনের কনফারেন্স রুমে বিশ্ব দৃষ্টি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারে (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডা: জাকির হোসন এর সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ শিক্ষাকর্মকর্তা সুমন দেবনাথে পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ২৫০ শর্যা হাসপাতলের তত্বাবধায়ক (উপপরিচালক) ডা: প্রনয় কান্তি দাস।
সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ কমৃকর্তা রাজলক্ষী সিনহা,নার্সিং ইন্সট্রাক্টর মেডিকেল বারে, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মূহাম্মদ মাহবুবুল আলম ভুইয়া,ডা: নুসরাত হোসেন, ব্রাক স্বাস্থ কর্মসুচির প্রোগ্রাম অর্গানাইজার স্িঞ্চতা রানী নাথ,ব্রাক স্বাস্থ কর্মসুচির এরিয়া মানেজার মাসুদ,আলম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগন রালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
7:48 am, Sunday, 18 October 2026
News Title :
মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:36:52 am, Thursday, 8 October 2026
- 52 Time View
Tag :
Popular Post



























