স্টাফ রিপোটার: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার।
আজ শনিবার বিকালে মৌলভীবাজার পৌরসভা হলরুমে মতবিনিময় ও উপহার প্রদান করা হয়।
জেলা সেক্রেটারী মো: ইয়ামীর আলীর পরিচালনায় ও জেলা আমীর ইঞ্জিণিয়ার এম শাহেদ আলীর সভাপতিত্বে আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের হাতে উপহার তোলেদেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উলামা বিভাগের সভাপতি মাওলানা শেখ আব্দুল হক, সহযোগী অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়া, পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, পৌর সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরী, ছাত্রশিবিরের শহর সভাপতি তারেক আজিজ ও জেলা সভাপতি শাহ আলম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 






















