6:44 pm, Thursday, 18 June 2026

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক/মেন্টর তৈরিবিষযক দিনব্যাপী প্রশিক্ষণ, “মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬, অনুষ্ঠিত হয়েছে । আজ ১৮ জুন জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাদকদ্রব্যের অপব্যবহার, প্রতিরোধ, নিরাময়, মাদকাসক্তি মুক্ত ভবিষ্যৎ প্রজন্ম তৈরি, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি, ঝুঁকিপ‚র্ণ আচরণ শনাক্তকরণ এবং প্রতিরোধম‚লক কার্যক্রম বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ ফারুক আলম। ম‚খ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান। উপস্থিত ছিলেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, মৌলভীবাজার এর পরিদর্শক মো: আমিরুজ্জামান, পরিদর্শক অমর কুমার সেন। বক্তব্য রাখেন- দৈনিক মানবজমিন মৌলভীবাজার এর স্টাফ রির্পোটার মু.ইমাদ উদ-দীন, চ্যানেল ওয়ান এর জেলা প্রতিনিধি মো: শাহজাহান মিয়া, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, মৌলভীবাজার২৪ এর সম্পাদক ও এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল প্রমুখ। সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন- বিভিন্ন মসজিদের ইমাম এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। দুপুর ১২ ঘটিকায় অনুষ্ঠিত “মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালায় আলোচকগণ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। শিক্ষার্থীদের নৈতিক ম‚ল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক জীবনদর্শন গড়ে তোলার মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব। বিকেল ৩ ঘটিকায় গণশুনানি-২০২৬ এ বিভিন্ন সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। গণশুনানিতে সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা মাদকবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে রূপান্তরের আহŸান জানিযে বলেন, ‘মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ুন। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধি করে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

Update Time : 11:41:44 am, Thursday, 18 June 2026