8:25 pm, Tuesday, 21 April 2026

মৌলভীবাজারে মোহাম্মদ জিল্লুর রহমানের গণসংযোগ

স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন মৌলভীবাজার-৩ আসন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।

আজ মঙ্গলবার মৌলভীবাজার শহরের চৌমুহনা ও কোর্ট এলাকায় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল ও পৌর কাউন্সিলার পার্থ সারথী পাল প্রমুখ।

গণসংযোগ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মৌলভীবাজারকে দুর্নীতিমুক্ত স্মার্ট হিসেবে গড়ে তোলার জন্য আমি গণসংযোগ ও প্রচার প্রচারণা করে যাচ্ছি। তাতে মানুষ আমাকে উৎসাহ দিচ্ছেন। আমার বিশ্বাস বিপুল আগ্ৰহে মানুষ ভোটপ্রদান করবেন। তিনি বলেন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার জন্য মানুষের দাবী আছে। আমি সেটা করবো। সকল সিন্ডিকেট ভেঙে দুর্নীতিমুক্ত মৌলভীবাজার গড়ে তোলবো। আমার নির্বাচনী ইস্তেহার তৈরি করেছি। সেটা আসলেই বুঝতে পারবেন আমরা কি বৃহৎ পরিকল্পনা নিয়েছি।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

মৌলভীবাজারে মোহাম্মদ জিল্লুর রহমানের গণসংযোগ

Update Time : 11:42:07 am, Tuesday, 2 January 2024