5:50 am, Monday, 31 August 2026

মৌলভীবাজারে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার কর্তৃক শেখ রাসেলের জন্মদিন পালন

সালেহ আহমদ (স’লিপক): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সিলেট জোন কর্তৃক আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সিলেট জোন মৌলভীবাজার শাখা অফিসে সহকারী এরিয়া ম্যানেজার এস.এম. জসিম উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জোনের জোনাল ম্যানেজার তাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র জিমি আক্তার, এডভোকেট জুনেদ আহমদ, এএসআই জহির আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন রিক এবিএম মৌলভীবাজার সদর শাখা মোঃ মাহফুজ্জামান, এবিএম (হিসাব) কাজী ইনজামামুল হক, এবিএম কমলগঞ্জ শাখা প্রবীর কুমার মজুমদার, এবিএম (হিসাব) মোঃ রাসেল প্রমুখ।

প্রধান অতিথি রিক সিলেট জোনের জোনাল ম্যানেজার তাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, শেখ রাসেলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব ভালোবাসতেন। ১৫ আগস্ট ১৯৭৫ সালে কালোরাতে শিশু রাসেলকে হায়েনারা বাঁচতে দেয়নি। নির্মমভাবে হত্যা করা হয় তাকে। ছোট্ট এই শিশুর কি দোষ ছিল। তিনি, শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শেখ রাসেল সহ বঙ্গবন্ধুর পরিবার ও নিহত সকলের জন্য দোয়া কামনা করা হয়। পরে শতাধিক দুস্থ, দরিদ্র ও এতিমদের মাঝে রান্না করা প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিদেশ গমন উপলক্ষে নাইম আহমদ কে বিদায় সংবর্ধনা দেন।বন্দু মহল।

মৌলভীবাজারে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার কর্তৃক শেখ রাসেলের জন্মদিন পালন

Update Time : 09:03:41 am, Wednesday, 18 October 2023