স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস-২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ (১৪ ডিসেম্বর) রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমিটির আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা জামাল আহমদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুনিল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীসহ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
এর আগে সকালে মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা সড়কে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, পৌরসভাসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
10:30 am, Thursday, 25 June 2026
News Title :
মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:19:21 am, Sunday, 14 December 2025
- 210 Time View
Tag :
Popular Post
























