2:39 am, Friday, 22 May 2026

মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় নিহত ১: হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সদর উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের জ্যাকান্দি গ্রামের বাসিন্দা মোঃ ফয়ছল আহমদ (৩৮) নামে এক যুবক কে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

১৮ ফেব্রুয়ারী ২০২২ইং,রোজ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় নাজিরাবাদ ইউনিয়নের গবিন্দপুর বাজারে জ্যাকান্দি এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রবীন মুরব্বি মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও ইয়াহিয়া মিয়া এবং রফিক মিয়ার যৌত সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মওলুদ মিয়া,সুয়েল মিয়া,বক্তার মিয়া,তাজ উদ্দিন,জাবেদ মিয়া,জয়নুল মিয়া,জিলা মিয়া,এবং নিহত ফয়ছল আহমদ এর বাবা মুতলিব মিয়া সহ আরও অনেকে।

অভিযোগে জানাগেছে, গত ২ ফ্রেব্রুয়ারী কমলাকলস দরগার ওয়াজ মাহফিলে যায় ফয়ছল মিয়া ও তার ভাতিজা মাহিন আহমদ। মাহফিল চলাকালে একটি চায়ের দোকানে তাহারা চা খেতে যায়। এ সময় নাহিদ মিয়া(২৫) এর সাথে কথাকাটা কাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে নাহিদ মিয়া তাদেরে মারধোর করে। এ সময় উপস্থিত লোক জনের মাধ্যমে বিষয়টি মিমাংসা হয়। ওয়াজ শুনে তারা বাড়ি ফেরার সময় আহমদ বক্স এর বাড়ির সামনে নাহিদ মিয়া, সোহাগ বক্স, আহমদ বক্স, রিপন বক্স, জুনেদ বেগ, নাইম বক্স, রাহি বক্স, দেশীয় অস্ত্র দিয়ে রাম দা , লোহার রড়, চাকু, কাঠের রোল দিয়ে মেরে মারাত্মক ভাবে আহত করে। এ সময় তাদের মূল্যবান জিনিষ পত্র নিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনা স্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিবারের লোক জন খবর পেয়ে তাদেরে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে মাহিন আহমদকে প্রাথমিক চিকিৎসা করেন। ফয়ছল মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপাতালে রেফার করেন। পরবর্তীতে তাকে সিলেট ওআইসিস প্রাইভেট হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়।
এক পর্যায়ে মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারী) আহত ফয়ছল মিয়া(৩৮) দীর্ঘ দিন মৃত্যুও সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন যেহেতু স্থানীয়দের উপস্থিতিতে এই বিষয় টি মিমাংসা করে দেওয়া হয়োছিলো তার পরেও কেনও রাতে বাড়ি ফেরার পথে তার উপর হামলা করা হয়।
আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,সাথে সাথে যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। তা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন বক্তারা।

ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে ১০নং নাজিরাবাদ ইউনিয়নের চ্যায়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ মানববন্ধনে এসে স্থানীয়দের ন্যায় বিচারের প্রতিশ্রুতি জানিয়ে মানববন্ধন সমাপ্ত করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় নিহত ১: হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Update Time : 10:15:03 am, Saturday, 19 February 2022