বিষ্ণু দেব: মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন, বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করেন।

আজ মঙ্গলবার দূপুরে বৃক্ষরোপন অভিযানের সচেতনতায় একটি বর্ণাঢ্য র্যালি পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু করে শহীদ মিনার প্রাঙ্গন মেলা মাঠে গিয়ে শেষ হয়। পরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথির হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন। পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও শহীদ মিনার প্রাঙ্গনে একটি ফলজ বৃক্ষের চারা রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান সহ অন্যন্যরা। এর আগে মন্ত্রী মৎস্য সপ্তাহের উদ্বোধন শেষে মাছের পোনা অবমুক্ত করেন মৌলভীবাজার পৌর সভার পুকুরে।

নিজস্ব প্রতিবেদক 


























