6:44 am, Saturday, 18 April 2026

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে জেলা নাগরিক কমিটির মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদরে মেডিকেল কলেজ স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুন) জেলা নাগরিক কমিটির আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির উপদেষ্টা মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, আহবায়ক সৈয়দ সাহাবউদ্দিন আহমদ, যুগ্ম আহবায়ক সরওয়ার আহমদ, সদস্য সচিব বকসি ইকবাল আহমদসহ অনেকে।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শিগগিরই মৌলভীবাজার সদরে মেডিকেল কলেজ স্থাপন ঘোষণার দাবি করেন। একই সাথে এ জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা হিসাবে ঘোষণা ও শমসেরনগর বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসাবে চালু করার জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন সংগ্রামের হুমকি দেয়া হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে জেলা নাগরিক কমিটির মতবিনিময়

Update Time : 01:23:02 pm, Wednesday, 16 June 2021