সালেহ আহমদ (স’লিপক): শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি (নিবন্ধন ১৪৩২৯/২০২৫) মৌলভীবাজার জেলার আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার শহরতলীর গুজারাই রোডস্থ চাঁদনীঘাট ডিডাফ অফিসে সুবিধাবঞ্চিতদের মাঝে শাড়ী, পাঞ্জাবী, শার্ট, লুঙ্গি এবং নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাংবাদিক রিপন কান্তি ধর রুপক, জেলা সমন্বয়কারী সুবাস চন্দ্র সরকার, সদর উপজেলা সমন্বয়কারী ডাঃ সৈয়দ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক বিনয় কান্তি দেবনাথ দিপক, অভি মন্ডল, সমাজকর্মী অর্পনা দত্তসহ স্থানীয় ডিডাফ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মূলত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামিতে ঢেউটিন, সেলাইমেশিন, খাদ্যসামগ্রি, নগদ অর্থ, চিকিৎসা, ঔষধ ইত্যাদি বিতরণের উদ্যোগ নেওয়া হবে। এসময় ডিডাফের সদস্যরা আগামি দিনে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক 





















