ষ্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার কালার বাজারে ব্যবসায়ী শিমুল সূত্রদর খুন হয়েছে । গত ১৬ ডিসেম্বর রাত ১০ টার দিকে কালারবাজারে এ ঘটনা ঘটে। শিমুল সূত্র দর ছিলেন কালার বাজারের শিমুল ক্লথ ষ্টোর নামীয় কাপড়ের দোকানের মালিক। শিমুল সূত্রদর এর পিতা জীবন সূত্রদর এর নিকট থেকে জানা যায় ঘটনার পূর্ব থেকেই স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের সন্ত্রাসীরা বিভিন্ন সময় তাহার ছেলের দোকান শিমুল ক্লথ ষ্টোর -এ আসিয়া বিভিন্ন অংকের চাঁদা দাবী করিতে থাকে । তাহার ছেলে শিমুল সূত্রদর চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা আক্রোশান্নিত হইয়া উঠে এবং ঘটনার দিন আগ্নেয়াস্ত্র পিস্তল দিয়া তাহার ছেলে শিমুল সূত্রদর কে প্রকাশ্যে গুলি করে ও দাড়ালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাত করে । সন্ত্রাসীদের এলোপাতাড়ী অঘাত করলে শিমুল সূত্র দর নিহত হন। শিমুল সূত্রদর এর পিতা আর ও বলেন, এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় তিন জন আসামীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩/৪ জন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে । মৌলভীবাজার মডেল থানার মামলা নং – ১৮ । মামলায় আসামীরা হলেন: মোঃ জাকারিয়া (৩৫) , পিতা: মছব্বির মিয়া, সাং : করমউল্লাপুর, থানা : মৌলভীবাজার সদর, রায়হান আলী (৩৩) , পিতা : বেকুল মিয়া, সাং : প্রেমনগর , থানা : রাজনগর, হুসেন আহমেদ শ্যামল (৩৬) , পিতা : আব্দুস শহীদ , সাং : আব্দুলপুর, থানা : মৌলভীবাজার সদর, সর্ব জেলা : মৌলভীবাজার সহ অজ্ঞাতনামা আর ও ৩/৪ জন। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ এর নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামীগণকে দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে । শিঘ্রই আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
6:24 am, Friday, 17 April 2026
News Title :
মৌলভীবাজার কালার বাজারে ব্যবসায়ী শিমুল খুন: ৩ জনকে আসামী করে মামলা দায়ের
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:30:10 am, Sunday, 19 December 2021
- 378 Time View
Tag :
Popular Post



























