4:08 am, Friday, 26 June 2026

মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্যতিক্রমী ও দৃষ্টান্তমূলক রায়

স্টাফ রিপোর্টার :: সৎ ও শান্তিপূর্ণ জীবনযাপন এবং সদোপায়ে জীবিকা অর্জনের জন্য সচেষ্ট হওয়াসহ অন্যান্য শর্তে, অভিযুক্তদের কারাগারে না পাঠিয়ে সংশোধনের সুযোগ দেন।

মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান-এর আদালত দুপুর ২ টায় ২টি ব্যতিক্রমী ও দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন।

গত ২৮/০২/২০১৬খ্রি. তারিখে কুলাউড়া থানাধীন ভূঁইগাঁও গ্রামে মারামারির ঘটনাকে কেন্দ্র করে মোঃ লাল মিয়া বাদী হয়ে ০৩ (তিন) জন কে আসামী করে জি. আর ২৮/২০১৬(কুলাউড়া) মামলা দায়ের করেন উক্ত মামলায় অভিযুক্ত চিনু মিয়া, পিতা মৃত ছিদ্দেক মিয়ার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে দন্ডবিধি ৩২৬ ধারার অভিযোগ প্রমাণ হওয়ায় এবং গত ১১/১২/২০১৫খ্রি. তারিখে কমলগঞ্জ থানাধীন রাজকান্দি সাকিনস্থ মারামারির ঘটনায় বাদী সোলেমান মিয়ার দায়ের করা জি.আর ১৮৯/২০১৫(কমল) মামলায় অভিযুক্ত মঈন উদ্দিন এর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে দন্ডবিধি ৩২৪ ধারার অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাদের-কে কারাগারে না পাঠিয়ে সংশোধনের সুযোগ প্রদানকল্পে “প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্সের ১৯৬০” সৎ ও শান্তিপূর্ণ জীবনযাপন এবং সদোপায়ে জীবিকা অর্জনের জন্য সচেষ্ট হওয়া, শান্তি রক্ষা ও সদাচরণ করা, মাদক সেবন থেকে বিরত থাকা, আদালতের নির্দেশমত হাজির হওয়া ইত্যাদি শর্তে মুক্তি দেন আদালত।

এই শর্তগুলো প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রবেশন কর্মকর্তাদের-কে পর্যবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে।

তারা এ বিষয়ে আদালত কে অবহিত করবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

নান্দুয়া ব্রিজের নিচে অবাধে মাটি কাটা, ঝুঁকিতে সড়ক ও সেতু

মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্যতিক্রমী ও দৃষ্টান্তমূলক রায়

Update Time : 02:08:06 pm, Monday, 29 August 2022