স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে গতকাল সোমবার শহরের চাঁদনীঘাটস্থ মুক্তিযোদ্ধা চত্তরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশারফ হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক মতিন বখস, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, মৌলভীবাজার জেলা কৃষকদলের সদস্য সচিব মোনাহিম কবির, কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আহমেদ আহাদ, আবু বক্কর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, জেলা যুবদল নেতা এম এ নিশাত, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতা সৈয়দ সালাউদ্দিন, জুড়ি কৃষকদল নেতা জইন উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। দেশের জনগণকে সংগে নিয়া আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৯ জুলাই ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচীতে বিএনপির নেতৃবৃন্দের উপর পুলিশ ও যুবলীগ, ছাত্রলীগের হামলা এবং বিএনপি নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
11:19 pm, Friday, 28 August 2026
News Title :
মৌলভীবাজার জেলা বিএনপির একাংশের গণসমাবেশ অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:31:47 pm, Monday, 31 July 2023
- 370 Time View
Tag :
Popular Post






























