স্টাফ রিপোটার:নিয়মিত গ্রাহকদের পুরস্কার প্রদান, বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধিকরণ, বিদ্যুৎ বিতরণ কার্যক্রম প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন ও পল্লিবিদ্যুৎ সমিতির সিনিয়র মহাব্যবস্থাপক প্রকৌশলী মো; শাখাওয়াত হোসেন।
পরে আগামী ৩ বছরের জন্য ১২জন এলাকা পরিচালক নির্বাচিত হন।
7:36 am, Tuesday, 14 July 2026
News Title :
মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণসভা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:27:17 am, Thursday, 26 January 2023
- 445 Time View
Tag :
Popular Post


























