স্টাফ রিপোটার: মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌঃ মোঃ সাখাওয়াত হোসেন। গত ১২ফেব্রুয়ারী ২০২২ইং তিনি বিদায়ী প্রকৌশলীকে বিদায় জানিয়ে দায়িত্বভার গ্রহন করেছেন। ইতি পূর্বে প্রকৌঃ মোঃ সাখাওয়াত হোসেন তিন বছরের অধিক কাল মাদারীপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতিতে অত্যন্ত সততা ও দক্ষতার সহিত জেনারেল ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছেন। প্রকৌঃ মোঃ সাখাওয়াত হোসেন চাকুরী জীবনে তিনি ঢাকা, নারায়নগ্জ কুমিল্লাসহ বিভিন্ন গুরুত্বপূ্ন সমিতিতে থেকে সুনাম ও সাধারন গ্রাহকের ভালবাসায় সিক্ত হয়েছেন বলে জানা গেছে। তাহার আগমনে মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির কর্মকতা ও কর্মচারীরা শুভেচ্ছা ও সু স্বাগতম জানিয়েছেন।
নবাগত এই প্রকৌঃ মোঃ সাখাওয়াত হোসেন মৌলভীবাজারবাসীর জন্য বিভিন্ন সমস্যা সমাধানে এগ্রিয়ে আসছেন বলে আশাবাদ ব্যক্ত করেন মৌলভীবাজার।
9:19 am, Wednesday, 17 June 2026
News Title :
মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির নবাগত জেনারেল ম্যানেজারের দায়িত্ব গ্রহণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:06:47 pm, Wednesday, 23 February 2022
- 1247 Time View
Tag :
Popular Post




























