স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার শহরের সিলেট-মৌলভীবাজার সড়কের সরকারি খাদ্য গুদামের সম্মুখে মিনিবাস চাপায় রিক্সা যাত্রী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা সাত বছরের কন্যা সন্তান আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে নিহত রাহেলা বেগম রিক্সা থেকে নামামাত্র দ্রæতগামী একটি মিনিবাস পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুত্বর আহত হয় তার শিশু সন্তান। আহত শিশুকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছুনুল হক জানান, ঘটনার পর মিনিবাস রেখে চালক পালিয়ে যায়। পরে মিনিবাস আটক করে থানায় নিয়ে আসা হয়।
6:12 pm, Saturday, 15 August 2026
News Title :
মৌলভীবাজার মিনিবাস চাপায় নারীর মৃত্যু, এ ঘটনায় তার কন্যা সন্তান গুরুত্বর আহত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:57:40 pm, Saturday, 3 December 2022
- 670 Time View
Tag :
Popular Post






























