ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের চাঁদনীঘাটে অবস্থিত ডি আর ফার্মেসিতে গতকাল চাঁদার দাবীতে লোটপাট, ভাংচুর ও ছিনতাইর ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত ফার্মেসির মালিক জনাব মোঃ খসরুজ্জামন ভুঁইয়া, তিনি শাহবুদ্দিন মাজার সড়ক, চাঁদনীঘাট, মৌলভীবাজার এলাকার মুহিবুর রহমান ভুঁইয়া ও মোসাম্মৎ সুফিয়া খাতুনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত উক্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন। ব্যবসার পাশাপাশি তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), শ্রীমঙ্গল উপজেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদকছিলেন। এছাড়া তিনি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির একজন সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ছিলেন।স্থানীয় এলাকায় তার প্রচুর ব্যবসায়ীক সুনাম ও পরিচিতি রহিয়াছে। ইদানিং স্থানীয় এলাকার নাহিদ,তুষার, নিলয় গ্যাং মোঃ খসরুজ্জামন ভুঁইয়া এর ডি আর ফার্মেসিতে এসে প্রায়ই চাঁদা দাবী করতে থাকে। এমতাবস্থায় গত ১৪ইং আগষ্ট ২০২৩ খ্রিষ্টাব্দে স্থানীয় এলাকার নাহিদ, তুষার, নিলয় গ্যাংডি আর ফার্মেসিতে এসে মোঃ খসরুজ্জামন ভুঁইয়া এর কাছে ৩০,০০০০০/- (ত্রিশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে বলে এক মাসের মধ্যে দাবীকৃত চাঁদার টাকা প্রদান করতে হবে এবং মোঃ খসরুজ্জামন ভুঁইয়া কে এলডিপি দল ত্যাগ করতে বলিয়া হুমকি দেয়। মোঃ খসরুজ্জামন ভুঁইয়া তাহাতে অপারগতা প্রকাশ করায় নাহিদ, তুষার, নিলয় গ্যাং সদস্যরা উত্তেজিত হয়ে ফার্মেসীর সকল ঔষধ মেঝেতে ফেলে দেয়, ফার্মেসীর ক্যাশ টেবিল, ঔষধের র্যাক সহ আসবাবপত্র ভাংচুর করে, ক্যাশ টেবিলের ড্রয়ার হইতে প্রায় ১,০০০০০/- (এক লক্ষ) টাকা নিয়ে যায়। উক্ত ঘটনায় মোঃ খসরুজ্জামন ভুঁইয়া দৈনিক মৌমাছি কন্ঠকে বলেন, ফার্মেসী ভাংচুর, ঔষধ নষ্ট করে ও ক্যাশ টাকা নিয়া নাহিদ,তুষার, নিলয় গ্যাং আমার বড় ধরনের ক্ষতির সম্মুখিন করেছে। আমি ইতিপূর্বে নাহিদ, তুষার, নিলয় গ্যাং দের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়েরের চেষ্টা করিলে থানা কর্তৃপক্ষ তা গ্রহন করেনি। তাই আজ আমার এত বড় ক্ষতি হলো। উক্ত ঘটনার বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে আলাপ করলে তিনি বলেন, এ ঘটনায় এখনও আমাদের কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি তার পরও আমারা বিষয়টি ক্ষতিয়ে দেখব।
4:11 pm, Thursday, 18 June 2026
News Title :
মৌলভীবাজার শহরের চাঁদনীঘাটস্থ ডি আর ফার্মেসিতে চাঁদার দাবীতে লোটপাট, ভাংচুর ও ছিনতাই
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:06:57 am, Tuesday, 15 August 2023
- 173 Time View
Tag :
Popular Post




























