ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের আরজদ উল্যা’র ছেলে, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সদস্য মোঃ সুজন আহমেদ কে গ্রেফতারের জন্য গতকাল মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় মোঃ সুজন আহমেদ কে গ্রেফতারের জন্য বর্ষিজোড়া গ্রামে মোঃ সুজন আহমেদ এর বাড়িতে তল্লাসী করে পুলিশ। মোঃ সুজন আহমেদ বাড়িতে না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারে নাই। মৌলভীবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সদস্য মোঃ সুজন আহমেদ দুইটি মামলার আসামী। তাই মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য সকল স্থানে তল্লাসী চালানো হচ্ছে। শিঘ্রই মোঃ সুজন আহমেদকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সদস্য মোঃ সুজন আহমেদ এর পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ সুজন আহমেদ দীর্ঘদিন যাবত যুক্তরাজ্য বসবাস করছেন।
4:22 pm, Friday, 14 August 2026
News Title :
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সদস্য মোঃ সুজন আহমেদ এর বাড়িতে পুলিশের অভিযান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:59:55 am, Tuesday, 21 January 2025
- 193 Time View
Tag :
Popular Post


























