5:02 pm, Thursday, 18 June 2026

রাজনগরে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী বিতরণ

রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়ন ও টেংরা ইউনিয়নের করোনাকালীন লকডাউনে ক্ষতিগ্রস্ত কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ২ হাজার ১০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করার কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার সকাল ১০টায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, ইউপি সদস্য দেলওয়ার হোসেন বাবলু, ছয়ফুল আলম, মঈন উদ্দিন, ছাতিম মিয়া প্রমুখ।

পরে সকাল ১১টায় উপজেলার টেংরা ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খাঁন সহ ইউপি সদস্যরা।

Tag :
About Author Information

Sirajul Islam

রাজনগরে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী বিতরণ

Update Time : 11:41:41 am, Saturday, 10 July 2021