রাজনগর প্রতিনিধি: গত ০৫ই আগষ্ট ২০২৪ইং ক্ষমতাশীন আওয়ামীলীগ সরকার পতনের পর হইতেসারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলা শহরে ও উপজেলা শহরেবিভিন্ন নেতা কর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে শুরু হয় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট। মৌলভীবাজার জেলা শহরের ও উপজেলা শহরগুলোর স্থানীয় বিএনপি, জামায়াত নেতা কর্মীরা ভিন্ন ভিন্ন তারিখ ও সময়ে আওয়ামীলীগ নেতা কর্মীদেরমালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে।এরই ধারাবাহিকতায় গত ০৯ই সেপ্টেম্বর ২০২৪ ইং রাজনগর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান এর বাড়িতে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা। মোঃ মিজানুর রহমান এর বাড়ি রাজনগর উপজেলার নীজগাঁও, পানিশাইল গ্রামে, তিনি মোঃ কুরবান আলী ও মমিরুন বেগম এর ছেলে।মোঃ মিজানুর রহমান এর বাড়ি হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগের সময়তার মা মমিরুন বেগম ছাড়া আর কেউ বাড়িতে ছিলেন না।হামলাকারীরা তার মা মমিরুন বেগম কে বাড়ি থেকে বাহির করে দেয় ও জমিজমা দখল করে নেয়। স্থানীয় লোকজনের নিকট হইতে জানা যায়, মোঃ মিজানুর রহমান বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজনগর উপজেলা শাখার প্রচার সম্পাদক ছিলেন। তিনি আওয়ামীলীগের সকল মিটিং, মিছিলে উপস্থিত থাকতেন। মোঃ মিজানুর রহমান এর মাতার নিকট থেকে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা কর্মীরা তাদের বাড়ি ভাংচুর ও অগ্নীসংযোগ করে ব্যপক ক্ষতি সাধন করে, তাদের জমিজমা দখল করে নিযেছে। তাদের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, তাদের আর কিছুই অবশিষ্ট রইল না। উক্ত ঘটনায় এলাকাবাসী ভীত সন্ত্রস্থ। স্থানীয় পুলিশ প্রশাসন নামে বেনামে বিভিন্ন আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দকে গ্রেফতার পূর্বক নির্যাতন করিতেছে মর্মে জানা যায়।
6:27 pm, Sunday, 9 August 2026
News Title :
রাজনগরে যুবলীগ নেতার বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:37:00 pm, Tuesday, 10 September 2024
- 77 Time View
Tag :
Popular Post
























