8:33 pm, Friday, 16 October 2026

রাজনগরে সংখ্যালঘু আওয়ামীলীগ নেতা শ্যামল কান্তি দেব এর বাড়িতে হামলা, ভাংচুর

রাজনগর প্রতিনিধি : গত ০৭ আগষ্ট মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তর ঘরগাঁও গ্রামের আওয়ামীলীগ নেতা শ্যামল কান্তি দেব এর বাড়িতে হামলা চালায় স্থানীয় রাজনগর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নেতা কর্মীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নেতা কর্মীরা আওয়ামীলীগ নেতা শ্যামল কান্তি দেব এর বাড়িতে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে বসতঘর হইতে বাহির হওয়ার জন্য বলে। তিনি সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী লোক হওয়ায় তার আশেপাশে তার পক্ষে কোন লোকজন সাহায্য করতে এগিয়ে আসেনি। তখন জামায়াতে ইসলামী দলের নেতা কর্মীদের ভয়ে আওয়ামীলীগ নেতা শ্যামল কান্তি দেব এর স্ত্রী নমিতা রানী দেব তাহার যুক্তরাজ্য প্রবাসী ছেলে শাওন কান্তি দেব এর নিকট ফোন করিয়া উক্ত ঘটনা জানাইলে তাহার ছেলে শাওন কান্তি দেব বাংলাদেশ জামায়াত ইসলামী মৌলভীবাজার জেলা শাখার আমীর শাহেদ আলীর সাথে মোবাইল ফোনে কথা বলিলে এক পর্যায়ে বাংলাদেশ জামায়াত ইসলামী মৌলভীবাজার জেলা শাখার আমীর শাহেদ আলীর সাথে শাওন কান্তি দেব এর তর্কাতর্কি হয়। অতঃপর বাংলাদেশ জামায়াত ইসলামী মৌলভীবাজার জেলা শাখার আমীর শাহেদ আলী বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনগর উপজেলা শাখার নেতা কর্মীদের ফোন নির্দেশ দেন যে, আবারো আওয়ামীলীগ নেতা শ্যামল কান্তি দেব এর বাড়িতে হামলা করার জন্য। বাংলাদেশ জামায়াত ইসলামী মৌলভীবাজার জেলা শাখার আমীর শাহেদ আলী এর নির্দেশে বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনগর উপজেলা শাখার নেতা কর্মীরা আওয়ামীলীগ নেতা শ্যামল কান্তি দেব এর বাড়িতে হামলা চালায়, বাড়ি ঘর, আসবাবপত্র ভাংচুর করে অনুমান ৫,০০০০০/- টাকার ক্ষতি সাধন করে এবং শ্যামল কান্তি দেব ও তাহার ছেলে শাওন কান্তি দেব কে প্রাণে হত্যার হুমকি দেয়। আওয়ামীলীগ নেতা শ্যামল কান্তি দেব সংখ্যালঘু সনাতন সম্প্রদায়ের ও আওয়ামীলীগ নেতা থাকায় তার বাড়ি ঘর রক্ষার জন্য কেউ এগিয়ে আসেনি। আওয়ামীলীগ নেতা শ্যামল কান্তি দেব এর পরিবারবর্গ বর্তমানে আত্মগোপনে আছে।

Tag :
About Author Information

Sirajul Islam

রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যক্রম: বিপথগামী হচ্ছে যুব সমাজ

রাজনগরে সংখ্যালঘু আওয়ামীলীগ নেতা শ্যামল কান্তি দেব এর বাড়িতে হামলা, ভাংচুর

Update Time : 11:18:35 am, Thursday, 8 August 2024