1:56 am, Friday, 23 October 2026

রাজনগর কালাইকোনায় স্বামীর হাতে স্ত্রী খুন: ঘাতক শাকিল আটক: প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার: রাজনগরের কামারচাক ইউনিয়নের কালাইকোনা গ্রামে স্বামীর শাকিল মিয়ার হাতে স্ত্রী শারমিন আক্তার (২২) খুনের ঘটনা ঘটেছে। আজ রবিবার রাজনগর উপজেলার ৭ নং কামারচাক ইউনিয়নের পশ্চিম কালাইকোনা গ্রামে এই হত্যাকান্ড সংগঠিত হয়। এঘটনায় রাজনগর থানায় হত্যার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জানাযায়, পশ্চিম কালাইকোনা গ্রামের মৃত কামিল মিয়ার মেয়ে শারমিন আক্তার (২২) চার বছর পূর্বে প্রেম সম্পর্ক গড়ে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয় রাজনগর থানার আদমপুর গ্রামের মোঃ ফারুক মিয়া ছেলে মোঃ শাকিল মিয়া(২৪) এর সাথে। তাদের সংসারে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। দুই মাস যাবত স্বামীর সাথে বনিবনা না হওয়ায় শারমিন আক্তার তার শিশু সন্তানসহ মায়ের বাড়ীতে বসবাস করে আসছে। শাকিল মিয়া তার স্ত্রীকে নেয়ার জন্য রবিবার ১৩ আগষ্ট রাজনগর কামারচাক ইউপির অন্তর্গত পশ্চিম কালাইকোনা শারমিন আক্তারের পিতার বাড়িতে আসে। তখন শারমিনের মা ঘরে না থাকার সুযোগে তাকে একা পেয়ে শাকিল মিয়া পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি করে শারমিন আক্তারকে তার পরনের ওড়না দিয়ে গলায় পেছিয়ে শ^াসরুদ্ধ করে হত্যা করে প্লাস্টিকের হাতাওয়ালা চেয়ারে বসিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। দুই বছরের শিশু বাচ্চা রবিউল ইসলাম এর চিৎকারে মা রুবিনা বেগমসহ আশপাশের লোকজন উক্ত ঘটনা দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমানকে জানান। চেয়ারম্যান পুলিশকে জানালে রাজনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করে। পরে রাজনগর থানার পুলিশ অভিযান চালিয়ে টেংরা বাজারের ভাংঙ্গারহাট এলাকার সৈয়দ নগর থেকে তাকে গ্রেফতার করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

দলীয় নীতি,আদর্শ ভঙ্গের অভিযোগে শ্যামলী সূত্রধরকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজনগর কালাইকোনায় স্বামীর হাতে স্ত্রী খুন: ঘাতক শাকিল আটক: প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার

Update Time : 03:50:34 pm, Sunday, 13 August 2023