কে এম সাইদুল ইসলাম ঃ মৌলভীবাজারের রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন বিনয় ভূষণ রায়। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে রাজনগর থানায় যোগদান করেন তিনি। রাজনগর থানার সদ্য বদলি হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামকে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের লাইনওআর বদলি করা হয়েছে এবং নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিনয় ভূষণ রায়কে। গত ১৬ জুন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এ বদলির আদেশ দেন। সূত্রে জানা যায়, নিয়মিত বদলির অংশ হিসেবে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামকে বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর বিনয় ভূষণ রায়কে। নতুন দায়িত্বপ্রাপ্ত রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় এর পূর্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। কুলাউড়া থানায় যোগদানের পূর্বে তিনি মৌলভীবাজারের ডিটেক্টিকভ ব্যাঞ্চ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
9:51 am, Wednesday, 16 September 2026
News Title :
রাজনগর থানার নতুন অসি বিনয় ভুষন রায়
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:26:23 pm, Thursday, 14 July 2022
- 1095 Time View
Tag :
Popular Post





























