4:17 pm, Wednesday, 13 May 2026

রাজনগর থানার নতুন ওসি নজরুল ইসলাম

বিকাশ দাশ : রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম।

বৃহস্পতিবার ১০ জুন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এ বদলির আদেশ দেন।

পুলিশ সুপার অফিস সূত্রে জানা যায়, নিয়মিত বদলির অংশ হিসেবে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিমকে বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মৌলভীবাজারের ডিআইও-২ ইন্সপেক্টর নজরুল ইসলামকে। দায়িত্বপ্রাপ্ত রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এর আগে মৌলভীবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৩ জুন রোববার থানায় যোগদান করবেন। রাজনগর থানায় দায়িত্ব পালনকালে রাজনগরকে মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ নির্মূলে রাজনগরবাসীর সহযোগিতা কামনা করছেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

রাজনগর থানার নতুন ওসি নজরুল ইসলাম

Update Time : 11:32:41 am, Saturday, 12 June 2021