6:34 pm, Friday, 24 April 2026

রাজনৈতিক পূর্ব বিরোধের জের হিসাবে প্রবাসী প্রতিপক্ষের বাড়িতে হামলা ও প্রতিপক্ষকে প্রাণে হত্যার হুমকি

স্থানীয় প্রতিনিধি: জেলার বড়লেখা উপজেলার পানিধার গ্রামে হেলমেট বাহিনীর ছয় জন লোক তিনটি মোটরসাইকেল যোগে গত ত্রিশ অক্টোবর যুক্তরাজ্য প্রবাসী রায়হান আহমদ এর বাড়িতে গিয়ে রায়হান আহমদকে খোঁজাখোঁজি করে অশালীন ভাষায় গালিগালাজ কারতে থাকে। তখন রায়হান আহমদের পিতা এন এস মোঃ আব্দুর রউফ ঘরের ভিতর থেকে তাদেরকে বলেন, রায়হান আহমদ দেশে নেই, সে অনেকদিন পূর্বেই যুক্তরাজ্য চলে গেছে। তখন অজ্ঞাত হেলমেট বাহিনীর লোকেরা উত্তেজিত হয়ে তার ঘরের চালে ইট, পাথর নিক্ষেপ করে এবং রায়হান আহমদকে পেলে প্রাণে হত্যা করে তার লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। রায়হান আহমদের পিতা এন এস মোঃ আব্দুর রউফ দৈনিক মৌমাছি কন্ঠকে বলেন, গত ত্রিশ অক্টোবর রাত অনুমান ১১.৫৫ ঘটিকার সময় রাতের অন্ধকারে তিনটি মোটরসাইকেল যোগে ছয়জন অজ্ঞাত ব্যক্তি তার বাড়িতে আসে এবং তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী রায়হান আহমদকে খোঁজতে থাকে। রায়হান আহমদ বর্তমানে যুক্তরাজ্য বসবাস করতেছে সংবাদ শুনিয়া অজ্ঞাত হেমলেট বাহীনি তার বাড়িতে হামলা করে। রায়হান আহমদকে পেলে তাকে প্রাণে হত্যা করিবে বলে হুমকি দেয় এবং বলে রায়হান দেশে না থাকায় আজ বেঁচে গেছে বলিয়া প্রাণে হত্যার হুমকি দিয়া অজ্ঞাত ব্যক্তিরা চলে যায়। অজ্ঞাত ব্যক্তিদের মাথায় হেলমেট থাকায় তিনি তাহাদেরকে চিনিতে পারেন নাই। তিনি সহ তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভোগিতেছেন। উক্ত বিষয়ে তিনি বড়লেখা থানায় একত্রিশ অক্টোবর দুই হাজার তেইশ তারিখে সাধারন ডায়েরী করেছেন, সাধারন ডায়েরী (জিডি) নং-১৪৮০, তাং-৩১/১০/২০২৩ইং।

Tag :
About Author Information

Sirajul Islam

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে চমক দেখাতে চায় এবাদ-মঈনুল-বাবলু পরিষদ

রাজনৈতিক পূর্ব বিরোধের জের হিসাবে প্রবাসী প্রতিপক্ষের বাড়িতে হামলা ও প্রতিপক্ষকে প্রাণে হত্যার হুমকি

Update Time : 10:42:02 am, Tuesday, 31 October 2023