5:54 pm, Thursday, 20 August 2026

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনার সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ৷

বৃহস্পতিবার(২১ মে ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে মন্ত্রী এ কথা জানান ৷

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের বক্তব্য হলো অপরাধ কমানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যা করণীয় তা করা। যেমন: মাদক বিরোধী অভিযান চলছে, চাঁদাবাজি কিংবা সন্ত্রাস বিরোধী অভিযান চলছে, যেন এই অপরাধগুলো কম হয়।

কিন্তু এই জাতীয় অপরাধগুলো যেমন : ধর্ষণ, হত্যা এগুলোর পরে যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে করণীয়। সে বিষয়ে আমি বলছি যে, আমরা দায়িত্বে আসার পর এখন পর্যন্ত যতগুলো ক্রাইম হয়েছে, আপনারা কি কেউ একটা ক্রাইমের ক্ষেত্রে বলতে পারবেন যে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের ভিতরে তারা অ্যারেস্ট করতে পারেনি? একটাও নেই।

আমার কাছে তালিকা সবগুলো আছে।
তিনি আরো বলেন, যদি ব্যর্থতা কিছু হয়ে থাকে, আপনারা প্রশ্ন তুলতে পারবেন।

রামিসার ব্যাপারেও ২৪ ঘণ্টার ভিতরে আসামি গ্রেপ্তার হয়েছে এবং রামিসার হত্যার এই যে প্রধান আসামি ধর্ষক, তার নাম সম্ভবত সোহেল, তার স্ত্রীসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬৪ স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে।
আমরা এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 11:00:26 am, Thursday, 21 May 2026