1:40 am, Tuesday, 9 June 2026

রামেকের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৩ মার্চ) সকাল ৯টা থেকে সোমবার (১৪ মার্চ) সকাল ৯টার মধ্যে হাসপাতালের আইসিইউতে মারা যান তারা।

এদের একজনের মৃত্যু হয়েছে করোনার উপসর্গ নিয়ে। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। মারা যাওয়া অন্যজন ছিলেন করোনা নেগেটিভ। তার বাড়ি রাজশাহীতে।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে সংক্রমণের উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

মারা যাওয়া অন্যজন রাজশাহী জেলার বাসিন্দা। করোনা নেগেটিভ সত্ত্বেও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
গত এক দিনে হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হননি। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন একজন রোগী।

এদিকে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা নামল দশের নিচে। বর্তমানে এই ইউনিটে ভর্তি রয়েছেন ৯ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন ৫ জন। আরও ৩ জন ভর্তি রয়েছেন করোনা নেগেটিভ হয়ে।

এখনো হাসপাতালে রাজশাহী জেলার ২ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, পাবনার একজন, কুষ্টিয়ার একজন এবং মেহেরপুরের একজন রোগী ভর্তি রয়েছেন।

এর আগে রোববার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রামেক ল্যাবে রাজশাহীর ৬৩ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৫৯ শতাংশ। এ দিন জয়পুরহাটের দুজনের নমুনা পরীক্ষায় কারো করোনা ধরা পড়েনি।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার রবিরবাজার স্বাস্থ্যকেন্দ্রের পাশে ময়লার ভাগাড়- বাড়ছে স্বাস্থ্যেরঝুঁকি

রামেকের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

Update Time : 07:04:04 am, Monday, 14 March 2022