5:18 pm, Wednesday, 19 August 2026

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুই নারী মারা গেছেন। তারা দুজনই রাজশাহী জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে শুক্রবার (১৮ মার্চ) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। করোনা নেগেটিভ এই দুই নারী হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। তবে করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে আইসিইউতে দুই নারীর মৃত্যু হয়েছে। তাদের একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে।

এদিকে ৩৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১২ জন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২ জন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন ৬ জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে ভর্তি রয়েছেন ২ জন। গত ২৪ ঘণ্টায় একজন রোগী ভর্তি হয়েছেন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন রোগী।

বর্তমানে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন, নাটোরের ৩ জন, পাবনার একজন, মেহেরপুরের একজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে গত বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৫১ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৯৬ শতাংশ।

Tag :
About Author Information

Sirajul Islam

কলকাতায় নিউমার্কেট এলাকায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

Update Time : 05:40:29 am, Friday, 18 March 2022