11:04 pm, Tuesday, 7 July 2026

রোনালদোকে নিয়ে মাশরাফি, ‘না বস, বিশ্বকাপ জেতার পরই একজন ফুটবলার পূর্ণতা পান’

ডেস্ক রিপোর্ট : রোনালদোকে নিয়ে মাশরাফি, ‘না বস, বিশ্বকাপ জেতার পরই একজন ফুটবলার পূর্ণতা পান’
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়কে ঘিরে আবেগঘন একটি ফেসবুক পোস্ট দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। সেখানে রোনালদোর ফুটবল ক্যারিয়ার, বিশ্বকাপ না জেতার আক্ষেপ এবং খেলাটির প্রতি তাঁর নিবেদন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

পোস্টের শুরুতেই মাশরাফি রোনালদোর একটি পুরোনো মন্তব্য তুলে ধরেন। যেখানে পর্তুগিজ মহাতারকা বলেছিলেন, ‘৬-৭ ম্যাচের একটি টুর্নামেন্ট জেতার ব্যাপারটা নির্ধারণ করতে পারে না আমি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় কি না।

এটা ঠিক নয়।’
রোনালদোর সেই পুরোনো মন্তব্য নিয়ে নিজের মতামত জানিয়ে মাশরাফি লেখেন, ‘না বস, বিশ্বকাপ জেতার পরই একজন ফুটবলার পূর্ণতা পান।

বিশ্বকাপ জেতা আর না জেতার মধ্যে যে আকাশ-পাতাল ব্যবধান, তা আপনিও জানেন।’
বিশ্বকাপ ট্রফি ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে আর উঠল না।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে হেরে পর্তুগালের বিদায়ের মধ্য দিয়েই কার্যত শেষ হয়ে গেল তাঁর বিশ্বকাপ অধ্যায়ও। কিন্তু একটি ট্রফির অভাব কোনোভাবেই মুছে দিতে পারে না রোনালদোর দুই দশকেরও বেশি সময় ধরে গড়ে তোলা আন্তর্জাতিক ফুটবলের অনন্য উত্তরাধিকার। পর্তুগালের জার্সিতে রোনালদো এমন একাধিক রেকর্ড গড়েছেন, যা বিশ্ব ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
মাশরাফিও রোনালদোর অবদানকে মূল্যায়ন করে লেখেন, ‘যেহেতু এই বিশ্বকাপ জিতলেও আপনি আরও বেশি রোনালদো হতেন না, তাই বিশ্বকাপকে এক পাশে রেখে বলতেই হবে; আপনি ফুটবলকে যা কিছু দিয়ে এসেছেন, তা অবিশ্বাস্য।’

রোনালদোর নিষ্ঠা, শৃঙ্খলা ও ধারাবাহিকতার প্রশংসা করে মাশরাফি আরও লেখেন, ‘দিনের পর দিন খেলাটার প্রতি আপনার ভালোবাসা, একাগ্রতা, শৃঙ্খলা, সর্বোপরি যেভাবে গোল করে গিয়েছেন, তা না বললেও চলে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘আপনি একটা প্রজন্ম, সম্ভবত কয়েকটা প্রজন্মের নায়ক। আপনি অবশ্যই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের একজন।’

পোস্টের শেষদিকে আবেগঘন ভাষায় রোনালদোকে বিদায় জানিয়ে মাশরাফি লেখেন, ‘আপনার বিদায়ে সত্যিই বিরাট শূন্যতা অনুভব করছি মনে…’

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ

রোনালদোকে নিয়ে মাশরাফি, ‘না বস, বিশ্বকাপ জেতার পরই একজন ফুটবলার পূর্ণতা পান’

Update Time : 08:45:35 am, Tuesday, 7 July 2026