বিনোদন ডেস্ক :: চলতি বছরের শুরুতেই আলোচিত অভিনেত্রী পরীমণিকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে আরও অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। পরিচালনা করছেন লিসা গাজী।
জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতা। যেখানে দুই তারকা উপস্থিত থাকবেন।
সিনেমাটির বিষয়ে নির্মাতার ভাষ্য, রবীন্দ্রনাথের গল্প নিয়ে সিনেমাটি হচ্ছে। পরীমণি ও চঞ্চল চৌধুরীর পাশাপাশি আরও অনেকে এ সিনেমায় থাকবেন।
সোমবার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বলবো।
গেল বছর পরীমণি নানা ইস্যুতে খবরের শিরোনামে থাকলেও এই সময়ে তার নতুন কোনো সিনেমাই মুক্তি পায়নি।
‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ হলেও মুক্তির ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসেনি। এছাড়া গেল বছরের শুরুতে ‘গোলাপ’ নামের সিনেমার ঘোষণা এসেছে।
কিন্তু এখনো শুটিংয়ের কোনো খবর নেই।
এদিকে, চঞ্চল চৌধুরী এখন ব্যস্ত আছেন তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেসের’ সিনেমায়। এ নির্মাতার ‘উৎসব’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

নিজস্ব প্রতিবেদক 






















