10:47 am, Friday, 22 May 2026

শুটিংয়ে ফিরলেন অন্তঃসত্ত্বা শুভশ্রী

ডেস্ক রিপোর্ট : জুন মাসের শেষেই সুখবর দিয়েছিলেন রাজ-শুভশ্রী। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা রাজ ঘরণী। ইউভান এখনও তিন পূর্ণ করেনি, তার আগেই প্ল্যানিং করে দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে আনছেন তারকা দম্পতি। এই মুহূর্তে নায়িকা রয়েছেন প্রেগন্যান্সির দ্বিতীয় পর্বে। কিন্তু গর্ভাবস্থাতেও থেমে নেই শুভশ্রী। পেশাগত দায়িত্ব পালন করছেন সমানতালে।

এই মুহূর্তে ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক হিসাবে পাওয়া যাচ্ছে রাজ ঘরণীকে। বর্তমানে ফিনালের দিকে এগোচ্ছে এই ডান্স রিয়ালিটি শো। প্রতিযোগিদের হাড্ডাহাড্ডি লড়াই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বিচারক শুভশ্রী। শুধু নাচ দেখেই ক্ষান্ত নেই, স্টেজে নিজেও নাচছেনও।

সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ হবু মা। শুটিং সেটের নানান আপটেড ইনস্টায় শেয়ার করেন নায়িকা। রোববার সোশ্যাল মিডিয়ায় ভক্তদের যেমন খুশি প্রশ্ন করবার সুযোগ দিয়েছিলেন ইউভানের মা। সেখানেই তার কাছে একজন নেটিজেন জানতে চায়, তুমি প্রেগন্যান্ট কিন্তু ডান্স বাংলা ডান্স শ্যুট করছো, কোনও প্রবলেম হয় না।

এমন প্রশ্ন দেখে চুপ থাকেননি শুভশ্রী। বরং সপাট জবাব দিলেন প্রেগন্যান্ট নায়িকা। ৫ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী জানান, ভগবানের দয়ায় একদম ঠিক আছি। আর মনে রাখবেন প্রেগন্যান্সি কোনও অসুস্থতা নয়।

অন্তঃসত্ত্বা হওয়ার জেরে সৃজিতের ‘দশম অবতার’ হাতছাড়া হয়েছে শুভশ্রীর। যদিও এর জন্য কোনও আফসোস নেই নায়িকার। কিন্তু স্পষ্ট করলেন তিনি কাজ করতে চেয়েছিলেন এই প্রোজেক্টে, সৃজিত নিশ্চিত ছিলেন না অন্তঃসত্ত্বা শুভশ্রীকে নিয়ে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

শুটিংয়ে ফিরলেন অন্তঃসত্ত্বা শুভশ্রী

Update Time : 07:49:10 am, Tuesday, 29 August 2023