স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে শেখ মোহাম্মদ ইমন কে গ্রেফতার করার জন্য তার বাড়িতে পুলিশ অভিযান করে গতকাল। পুলিশ শেখ মোহাম্মদ ইমন এর বাড়ির প্রত্যেকটি কক্ষ তল্লাশি করে কিন্তু শেখ মোহাম্মদ ইমন কে না পাওয়ায় পুলিশ গ্রেফতার করতে পারে নাই। স্থানীয় থানা সূত্রে জানা যায় শেখ মোহাম্মদ ইমন এর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা রয়েছে, যা জি আর ৩৩৮/২৩ইং (সদর), মৌলভীবাজার সদর মডেল থানার মামলা নং-৬, তাং-০৬ নভেম্বর, ২০২৩ ইং। উক্ত মামলায় তিনি এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। উক্ত মামলায় শেখ মোহাম্মদ ইমনকে গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করার জন্য পুলিশ খোঁজতেছে। মাননীয় ১নং আমলী আদালত মৌলভীবাজার থেকে তাহার বিরুদ্ধে বিগত পাঁচ নভেম্বর ২০২৪ ইং গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়। তাই তাকে গ্রেফতার করার জন্য পুলিশ তার বাড়িতে অভিযান পরিচালনা করে। উক্ত বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, পলাতক আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে। শেখ মোহাম্মদ ইমনকে পাওয়া মাত্র পুলিশ গ্রেফতার করে আইনের আওতায় আনবে।
8:28 am, Saturday, 27 June 2026
News Title :
যুক্তরাজ্য প্রবাসী শেখ মোহাম্মদ ইমন এর বাড়িতে পুলিশের অভিযান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:25:40 am, Friday, 20 February 2026
- 115 Time View
Tag :
Popular Post
























