স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিলেটে আগমন ও গমন উপলক্ষ্যে গতকাল বেলা অনুমান ০৩.৩০ ঘটিকায় মৌলভীবাজার সদর থানাধীন ১নং খলিলপুর ইউপির অন্তর্গত ঢাকা-সিলেট মহাসড়কে শেরপুর মুক্তিযোদ্ধা চত্তরে মৌলভীবাজার জেলা, উপজেলা, পৌর, কলেজ সহ বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা মিছিল সহকারে জমায়েত হন। তখন সেখানে উপস্থিত থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের উপর লাঠিচার্জ করলে নেতা কর্মীরা ছত্রভংগ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায় এবং কিছু সংখ্যক নেতা কর্মীকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। উক্ত ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সুদেব চন্দ্র সাহা বাদী হয়ে রাজা মিয়া, আফিয়ান আহমদ চৌধুরী শিপু, জাকির হোসেন উজ্জল, গাজী মারুফ, সাজ্জাদ আহমেদ শাহান, আহমেদ আহাদ, হাসান আহমদ সহ ৩৯ জন আসামীর নাম উল্লেখ করে ও ৩৫/৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করে সরকারী কাজে বাঁধা দান করতঃ গাড়ি ভাংচুর ক্ষতি সাধন সহ সরকারী কর্মচারীকে সাধারণ ও গুরুতর জখম সহ হুকুমদানের অপরাধের অভিযোগ এনে ০৫/০২/২০১৮ইং মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যাহা মৌলভীবাজার মডেল থানার মামলা নং-০৫, জি আর- ২৯/২০১৮ইং (সদর)। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহাম্মদ এর নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামীগণকে দ্রæত গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান পরিচালনা করতেছে। শিঘ্রই আসামীদেরকে গ্রেফতার করা হবে।ি
7:46 am, Sunday, 18 October 2026
News Title :
শেরপুরে বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ৩৯ জন কে আসামি করে মামলা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:16:23 pm, Tuesday, 6 February 2018
- 540 Time View
Tag :
Popular Post



























