9:32 pm, Friday, 22 May 2026

শেরপুরে মা-মেয়েসহ তিনজনকে হত্যা

ডেস্ক রিপোর্ট :: শেরপুরের শ্রীবরদীতে ধারালো দা দিয়ে কুপিয়ে স্ত্রী, শ্বাশুড়ি ও জ্যাঠা শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে মিন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

নিহতরা হলেন- মিন্টুর স্ত্রী মনিরা বেগম (৩৫), শ্বাশুড়ি শেফালী বেগম (৫০) ও জ্যাঠা শ্বশুর মাহামুদ (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন মনিরার বাবা মনু মিয়া, ভাই শাহাদাৎ হোসেন ও নিহত মাহমুদের স্ত্রী ছাহেরা বেগম।

বৃহস্পতিবার (২৩ জুন) রাতে উপজেলার খোশালপুর পুটল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিন্টু গেরামারা এলাকার হাইমুদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, দাম্পত্য কলহের জের ধরে মিন্টু বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে বোরকা পরে দা নিয়ে শ্বশুর বাড়িতে ঢুকেন। এরপর অতর্কিতভাবে হামলা করেন। কুপিয়ে হত্যা করেন স্ত্রী মনিরা বেগমকে। এসময় বাধা দিতে গেলে শ্বাশুড়ি শেফালী খাতুন, জ্যাঠা শ্বশুর মাহামুদ, জ্যাঠা শ্বাশুড়ি বাচ্চুনি ও শ্যালক শাহাদৎকে কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীয়রা আহতবস্থায় তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বকশিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে শেফালী বেগম ও মাহমুদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করি। আর দুইজনের মরদেহ বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করি। এ ঘটনায় তদন্ত চলছে, পাশাপাশি অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

শেরপুরে মা-মেয়েসহ তিনজনকে হত্যা

Update Time : 05:29:13 am, Friday, 24 June 2022