2:17 pm, Tuesday, 28 July 2026

শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সৈয়দ ছায়েদ আহমেদ: শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১শ ৮পিচ ইয়াবাসহ সমীর বনিক (৪৭) নামের এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী ও এসআই রাকিবুল হাছানসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল শহরের পৌর এলাকার সোনার বাংলা রোড থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সমীর বনিক শ্রীমঙ্গল মাস্টারপাড়া এলাকার দুলাল বনিকের ছেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সমীর বনিক জানায়, বিক্রির জন্য সে অন্য দুই ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গ্রেপ্তারকৃত সমীর বনিক ও পলাতক দুই মাদক কারবারির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Update Time : 01:21:51 pm, Saturday, 15 July 2023