ডেস্ক রিপোর্ট : শ্রীমঙ্গলে রবি মৌসুমে সেচের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদের সহায়তায় ও এডিবির অর্থায়নে বিনামূল্যে কৃষকদের মাঝে ২৯টি পাওয়ার পাম্প ও অন্যান্য উপকরন বিতরন করা হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ২৯টি পাওয়ার পাম্প ও অন্যান্য উপকরন বিতরন করেন।শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি জানান, ২৯ জন কৃষককে ২৯ টি পাওয়ার পাম্প, অন্যান্য উপকরণ ও পাঁচটি ক্রসবাঁধ নির্মাণের জন্য নগদ অর্থসহ মোট ১০ লক্ষ টাকার এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
9:07 am, Friday, 22 May 2026
News Title :
শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে পাওয়ার পাম্প বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:19:47 am, Wednesday, 28 December 2022
- 355 Time View
Tag :
Popular Post

























