10:49 pm, Saturday, 23 May 2026

শ্রীমঙ্গলে পালিত হয়েছে ২য় জাতীয় চা দিবস

শ্রীমঙ্গল প্রতিনিধি :: নানা আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে ২য় জাতীয় চা দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ জুন চা বোর্ডের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০২১ সাল থেকে এই দিনটি চা দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে।

শনিবার(৪ জুন) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)-এর আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‍্যালী বের হয়। র‍্যালী শেষে উপস্থিত অতিথিদের নিয়ে উদ্বোধন করা হয় চা প্রদর্শনীর। চায়ের প্রদর্শনীতে বিভিন্ন ধরনের চা তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেল) শহিদুল হক মুন্সি প্রমুখ।

এদিকে, চা দিবস উপলক্ষে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে প্রকল্প ইউনিট মিলনায়তনে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাংলাদেশ চা গবেষণা ইনিস্টিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টি এসোসিয়েশন এর সিলেট ব্র‍্যাঞ্চের চেয়ারম্যান জি এম শিবলী।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জেলায় সিলেট রেঞ্জের নবাগত ডিআইজির আগমন

শ্রীমঙ্গলে পালিত হয়েছে ২য় জাতীয় চা দিবস

Update Time : 10:47:04 am, Saturday, 4 June 2022