12:55 pm, Thursday, 22 October 2026

শ্রীমঙ্গলে স্যাটেলাইট ক্লিনিক ও হেলথ ক্যাম্পেইন সেবা পেলেন ১৩০ জন চা -শ্রমিক মহিলা ও কিশোরী

এহসান বিন মুজাহির :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্যাটেলাইট ক্লিনিক ও হেলথ ক্যাম্পেইন ২০২৪
রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া চা বাগান নাটমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সাতগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ব্রেকিং দ্য সাইলেন্সের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী ও অফিস ইনচার্জ পারভেজ কৈরী।

উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবু সালেহ মোহাম্মদ জাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য সহকারী মো. আব্দুল কাদির, হেল্থ সুপারভাইজার মো. সোহেল মিয়া, এফডাব্লিউবি পরিদর্শিকা অনামিকা পাল, পরিবার কল্যাণ সহকারী শিপ্রা চক্রবর্তী, পরিদর্শক ললিত দাশ ও সাতগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল বুনার্জী প্রমূখ। সভাপতির বক্তৃতায় চা বাগানের নারী ও কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে, এবং নারী ও কিশোরীদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস করার জন্য চলমান বিভিন্ন প্রশিক্ষন বিষয়ে উপস্থাপনা তুলে ধরে ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী ও অফিস ইনচার্জ পারভেজ কৈরী বলেন, “ব্রেকিং দ্য সাইলেন্স ও দাতা সংস্থা অক্সফাম বাংলাদেশ-এর সহায়তায় Increasing tea garden women workers and Adolescent girls Sexual and reproductive Health rights (WASH) নামক প্রকল্পটি এনজিও ব্যুরো কর্তৃক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ এবং মৌলভীবাজার সদর উপজেলার ৭টি চা বাগানে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাস্তবায়িত করা হয়েছে। প্রকল্পটির লক্ষ্য হলো, লিঙ্গভিত্তিক সহিংসতা সম্মিলিতভাবে প্রতিরোধে চা বাগানের নারী শ্রমিক ও কিশোরী মেয়েদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটানো এবং নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক অধিকার নিশ্চিত করা এবং সমাজে ইতিবাচক মনোভাব তৈরি করা। হেলথ ক্যাম্পেইনে ১৩০ জন চা শ্রমিক গর্ভবতী মহিলা ও কিশোরীদের চিকিৎসা প্রদান করা হয় এবং চিকিৎসা শেষে ওষুধ বিতরণ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

দলীয় নীতি,আদর্শ ভঙ্গের অভিযোগে শ্যামলী সূত্রধরকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গলে স্যাটেলাইট ক্লিনিক ও হেলথ ক্যাম্পেইন সেবা পেলেন ১৩০ জন চা -শ্রমিক মহিলা ও কিশোরী

Update Time : 11:53:53 am, Sunday, 23 June 2024