1:57 am, Thursday, 27 August 2026

সংসদ সদস্য আব্দুল হাইয়ের জানাজা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :জাতীয় সংসদ ভবনে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৭ মার্চ) মানিক মিয়া এভিনিউয়ের ৫ নম্বর সংসদ সদস্য ভবন প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ হুইপদের পক্ষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ ছাড়া আওয়ামী লীগ ও ঝিনাইদহ অফিসার্স ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জানাজার নামাজে জাতীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে চতুর্থ জানাজা শেষে সংসদ সদস্য আব্দুল হাইকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

উল্লেখ্য, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ মার্চ ভোরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের মরদেহ সেদিন রাত ১টা ৫০ মিনিটে ফ্লাইটযোগে থাইল্যান্ড থেকে ঢাকায় আনা হয়। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ মানিক মিয়া এভিনিউয়ের ৫ নম্বর সংসদ সদস্য ভবন প্রাঙ্গণে আনা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

যুক্তরাষ্ট্রের কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন মারা গেছেন

সংসদ সদস্য আব্দুল হাইয়ের জানাজা অনুষ্ঠিত

Update Time : 06:55:42 am, Sunday, 17 March 2024