10:46 am, Friday, 16 October 2026

সকালে সন্তানের জন্ম, বিকালেই করোনা আক্রান্ত সংবাদকর্মীর মৃত্যু

অনলাইন ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১ টেলিভিশনের বার্তা বিভাগের সহযোগী প্রযোজক রিফাত সুলতানা। শুক্রবার বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার সকালে তৃতীয় সন্তানের জন্য তার অপারেশন করতে হয়। তিনি এক কন্যা সন্তান প্রসব করেন। বিকেলে মারা যান রিফাত। তার স্বামী নাজমুল হোসেনও একাত্তর টেলিভিশনের সহযোগী প্রযোজক। তিনিও বর্তমানে করোনায় আক্রান্ত। রিফাত-নাজমুল দম্পতির তিন বছরের যমজ ছেলে সন্তানও রয়েছে।

স্বজনরা জানিয়েছেন, গর্ভকালীন অবস্থাতেই করোনায় আক্রান্ত হন তিনি। রিফাত সুলতানার মৃত্যুতে শোক জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি। রিফাত সুলতানা এর আগে সময় টিভিতে কর্মরত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার শিববাড়িতে প্রস্তুত এক হাজার হাতের প্রতিমা: আসবেন লক্ষাধিক দর্শনার্থী

সকালে সন্তানের জন্ম, বিকালেই করোনা আক্রান্ত সংবাদকর্মীর মৃত্যু

Update Time : 06:32:28 pm, Friday, 16 April 2021