কুলাউড়া প্রতিনিধি :- কুলাউড়া উপজেলার সদ পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৮ সেপ্টেম্বর দুপুরে সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সাবেক সভাপতি বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য ‘সৈয়দ আশফাক তানভীরের সভাপতিত্বে এবং শিক্ষক রুহেনা আক্তারের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসনিম জাহান পান্না,সাবেক প্রধান শিক্ষক জামাল উদ্দিন,মহিলা ইউ পি সদস্য সুসমা রানি দেব, অভিবাভক শাহাজান চৌধুরী, সৈয়দ জয়নাল হোসেন শাহিন,সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু,অভিবাভক সম্পা দেব সহ সকল শিক্ষক প্রমুখ।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বক্তার বলেন বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং লেখাপড়ার গুনগত মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক 






















