4:27 am, Sunday, 7 June 2026

সমুদ্রবন্দর থেকে নামানো হয়েছে সংকেত, নদীতে এখনো বহাল

ডেস্ক রিপোর্ট : ঢাকা: ঝড়ের আশঙ্কা কেটে যাওয়ায় সকল সমুদ্রবন্দর থেকে তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি, গভীর সাগরে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোর জন্যও কোনো নিষেধাজ্ঞা নেই।
তবে দেশের নদীবন্দরগুলোতে এখনো এক নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।

শনিবার (৩১ মে) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এদিকে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

সমুদ্রবন্দর থেকে নামানো হয়েছে সংকেত, নদীতে এখনো বহাল

Update Time : 06:10:32 am, Saturday, 31 May 2025