9:49 pm, Saturday, 11 July 2026

সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার ১০ জুলাই রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা হাইওয়ে থানা এলাকার ব্র্যাক অফিসের পাশে এই ঘটনা ঘটে।

নিহত জিহাদ সরাইলের কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। পরিবারের দাবি, মোবাইল ফোন ছিনিয়ে নিতে কিংবা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তার মোবাইল ফোনটি নিখোঁজ রয়েছে।

স্বজনেরা জানান, বিকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে সন্ধ্যার পর বাবাকে আনতে বাড়ি থেকে বের হয় জিহাদ। রাতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে রাস্তার পাশে তার রক্তাক্ত দেহ পাওয়া যায়। দুর্বৃত্তরা তার বাম হাত ও ঊরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক অনন্ত কুমার তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান, চিকিৎসক।

নিহতের বাবা আজগর আলী বলেন, মাগরিবের পর ছেলে আমাকে আনতে বের হয়েছিল। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পাই। তার মোবাইল ফোনটিও ছিল না। ছিনতাইকারী অথবা পরিকল্পিতভাবে কেউ আমার ছেলেকে হত্যা করেছে। আমি জড়িতদের দ্রুত গ্রেপ্তার চাই।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ছুরিকাঘাতে কিশোর খুনের ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এটি ছিনতাই নাকি অন্য কারণে ঘটেছে, তদন্ত ছাড়া নিশ্চিত বলা সম্ভব নয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও আলামত জব্দ করা হয়েছে। একাধিক টিম রহস্য উদঘাটনে কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের আশ্বাস, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কিশোর নিহত

Update Time : 10:31:24 am, Saturday, 11 July 2026