8:49 am, Wednesday, 5 August 2026

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বড়লেখা থানার নবাগত ওসি

স্টাফ রিপোর্ট :: মৌলভীবাজারের বড়লেখায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান।

বুধবার (১৯ অক্টোবর) রাতে ওসির কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় ওসি ইয়ারদৌস হাসান সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আমি আশা করি, আপনারা সবসময় পুলিশের পাশে থাকবেন। পুলিশকে সহযোগিতা করবেন। আপনাদেরও কোনো তথ্য বা সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানাবেন। আমরা আপনাদের সহযোগিতা করবো। অপরাধ নির্মূলে আমরা এক হয়ে কাজ করবো।

এসময় সবধরনের অপরাধ নির্মূলে সাংবাদিকরা পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।

সভায় বড়লেখা থানার এসআই হাবিবুর রহমান (পিপিএম)-এর সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, কালের কণ্ঠ প্রতিনিধি লিটন শরীফ, আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, উত্তরপূর্ব প্রতিনিধি জালাল আহমদ, ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, একাত্তর টিভি প্রতিনিধি এ.জে লাভলু, যায়যায়দিন প্রতিনিধি খলিলুর রহমান, বাংলাদেশ খবর প্রতিনিধি মোস্তফা উদ্দিন, সময়ের আলো প্রতিনিধি আশফাক জুনেদ ও বায়ান্ন টিভির প্রতিনিধি এবাদুর রহমান জাকির প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বড়লেখা থানার নবাগত ওসি

Update Time : 12:12:41 pm, Thursday, 20 October 2022