নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম গণমাধ্যম সান নিউজের অনুসন্ধানী সাংবাদিক মো. সাখাওয়াৎ হোসেন (সাখাওয়াৎ লিটন) এর বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় তিনি কোন রকমে রক্ষা পেলে ও তার স্ত্রী, ১বছরের সন্তান ও বৃদ্ধ মাহামলায় আহত হন। ৩জানুয়ারী২০২২ (সোমবার) সন্ধ্যায় শহরের টিবি হাসপাতাল রোডের বনানী এলাকায় সাংবাদিকের নিজ বাসায় এ হামলাহয়। এসময় এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
পরিবারের ধারণা ফরিদপুর ৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরীর দুর্নীতি, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও আওয়ামীলীগের কিছু রাজনৈতিক নেতিবাচক বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জেরে এই হামলা হয়। উল্লেখ্য গত বছরের শেষের দিকে ১৬ ডিসেম্বর নিজ অফিসের সামনে সাংবাদিকমো. সাখাওয়াৎ হোসেন হামলার স্বীকার হন। এর পর থেকে তিনি অনেকটা আত্বগোপনে চলে যান।
এ বিষয়ে বাড়ির কাজের মহিলা জানান, “এদিন ছোট ভাইজানের ১ম জন্মদিন থাকায় সন্তানকে দেখার জন্য তার বাবার বাড়িতে আসেন। সন্ধ্যায় ঘরোয়াভাবে জন্মদিনের আয়োজনের সময় অস্ত্র হাতে মুখোশ পড়া কয়েক জন লোক বাসায় এলে পরিস্থিতি টের পেয়ে মামা (সাংবাদিক মো. সাখাওয়াৎ হোসেন) কৌশলে বাড়ির পেছন দিকে পালিয়ে যান। সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙে মামাকে খুঁজতে গেলে মামি বাঁধা দেন। তাতে তারা ক্ষিপ্ত হয়ে সকলের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র্র ভাঙচুর, টাকা পয়সা ও অলংকার লুট করে। এ বিষয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে সাংবাদিকের আহত মা জানান,“এদিন আমার নাতির ১ম জন্মদিন থাকায় সন্তানকে দেখার জন্য তারবাবাবাড়িতে আসে। সন্ধ্যায় ঘরোয়াভাবে জন্মদিনের আয়োজনের সময় অস্ত্র হাতে মুখোশ পড়া কয়েকজন লোক বাসায় এলে পরিস্থিতি টের পেয়ে সে (সাংবাদিকমো. সাখাওয়াৎহোসেন) কৌশলে বাড়ির পেছন দিকে পালিয়ে যায়।
সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙে তাকে খুঁজতে এলে আমি ও বৌ-মা তাদের বাঁধা দেই।তখন তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ঘরের আসবাব পত্র ভাঙচুর, টাকা পয়সা ও অলংকার লুট করে। সাংবাদিকের স্ত্রী জুমানা আক্তার জানান, বাচ্চার বাবা আত্বগোপণে থাকায় তারা আমাকে হুমকী দেয়। মাঝে মধ্যে লক্ষ করেছি কিছু অপরিচিত লোকবাড়ির চারপাশে আমাদেও ফলো করছিল। কিছু দিন আগে হত্যার উদ্দেশ্যে আমার স্বামীর উপর হামলা হয়। আজ আমি, আমার ১বছরের ছেলে ও মায়ের উপর।থানায় যোগাযোগ করেও
কোন সাহায্য পাচ্ছিনা। এঅবস্থায় আমাদের জীবন এখন হুমকীর মধ্যে রয়েছে। মো. সাখাওয়াৎ হোসেন আত্মগোপনে থাকায় এ বিষয়ে জানতে তার সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয় নি।
7:42 am, Wednesday, 22 April 2026
News Title :
সাংবাদিক মো. সাখাওয়াৎ হোসেনের বাসায় হামলা, স্ত্রী সন্তান আহত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:04:00 pm, Tuesday, 4 January 2022
- 43 Time View
Tag :
Popular Post
























