স্টাফ রিপোর্টর॥ সাংবাদিক হোসাইন আহমেদের ওপর হামলা চালিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। শনিবার ২৯ অক্টোবর রাত ৯টায় এম সাইফুর রহমান সড়কের প্রধান ডাকঘরের সামনে একটি প্রাইভেটকার ও ৩টি মোটরসাইকেলে এসে তার ওপর অতর্কিতে হামলা করে দুর্বৃত্তরা। হোসাইন জানান, তিনি দৈনিক যুগান্তরের একজন মৌলভীবাজার
প্রতিনিধি। তিনি মোটরসাইকেলযোগে পোশাক আনার জন্য ট্রেইলারের দোকানে যাচ্ছিলেন। এই সময় শহরের প্রধান ডাকঘরের সামনে আসলে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। পরে গাড়ি থেকে বের করে সন্ত্রাসীরা তাকে মারধর করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে নিয়ে যায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমিঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
11:47 pm, Friday, 16 October 2026
News Title :
সাংবাদিক হোসাইনের ওপর হামলা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:24:47 am, Saturday, 29 October 2022
- 618 Time View
Tag :
Popular Post


























