3:59 am, Thursday, 14 May 2026

সালমান শাহর ২৬ তম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক :: কারও কাছে স্বপ্নের নায়ক, কারও কাছে আদর্শ, এখনও তাকে ফলো করেন অনেকে, তার স্টাইল ধারণ করে নিজেকে সাজান। মৃত্যুর ২৬ বছর পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও বরং বেড়েছে। তিনি সালমান শাহ। আজ এই নায়কের ২৬ তম মৃত্যুবার্ষিকী।

ঢাকাই চলচ্চিত্রের ফ্যাশন আইকন হিসেবেও আজও পরিচিত। এখনো টেলিভিশনে তার সিনেমা প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। গুণগুনিয়ে গান তার সিনেমার গানগুলো।

সালমান শাহ’র জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। তার পিতার নাম কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। স্কুলে পড়ার সময় সালমান শাহ বন্ধুমহলে সঙ্গীতশিল্পী হিসেবে পরিতি ছিলেন।।

১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে পাস করেছিলেন। চলচ্চিত্রে আসার আগে ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন তিনি। চলচ্চিত্রে আসার আগে তিনি নাটকে অভিনয় করেছিলেন। মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে সালমান শাহ’র অভিনয় জীবন শুরু হয়। পরবর্তীতে আরো বেশকিছু নাটকে অভিনয় করেন।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে সালমান শাহ’র চলচ্চিত্রে যাত্রা শুরু। এ সিনেমার মাধ্যমে মৌসুমীরও চলচ্চিত্রে অভিষেক হয়। সিনেমাটি অসম্ভব জনপ্রিয়তা পায়। তারপর থেকে সালমান শাহকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে দর্শকের মাঝে অসম্ভব ক্রেজ সৃষ্টি করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সালমান শাহর ২৬ তম মৃত্যুবার্ষিকী আজ

Update Time : 09:14:49 am, Tuesday, 6 September 2022