স্টাফ রিপোটার: ফ্রেন্ডস অব সিআরপি মৌলভীবাজারের উদ্যোগে ১৯আগষ্ট ২০২৩ ইং তারিখ সিআরপি মৌলভীবাজার আফসারুল ও আক্তারুল হক কেন্দ্রে দূরের রোগীদের সুবিধার্থে আবাসিক ব্যবস্থার শুভ উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক মৌলভীবাজার ও কমিটির সভাপতি ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এক মহতী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি নেছার আহমদ এমপি-২৩৭, বিশেষ অতিথি সিআরপির পরিচালক অধ্যাপক ড. সোহরাব হোসেন সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী কর্মকর্তা সহ শহরের গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য পেশ করেন ফ্রেন্ডস অব সিআরপির সাধারণ সম্পাদক ও সিআরপি মৌলভীবাজার কেন্দ্রের জন্য নিবেদিত প্রাণ জনাব এ,কে,লুৎফুল হক। জনাব হক উপস্থিত প্রধান অতিথি,সভাপতি ও সিআরপির পরিচালক ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও উপস্থিত সুধীজনকে শত ব্যস্ততার মাঝে সভায় উপস্থিত থাকার জন্য খোশ আমদেদ জানান। আজকের সভার মূল উপলক্ষ্য আবাসিক ব্যবস্থার ২০ টি বেড সহ যাবতিয় আসবাবপত্র দান করার জন্য “সেতু বন্ধন-৮৮” ও বেঙ্গল মিট, মৌলভীবাজার শাখার মালিক/প্রবাসী জনাব আতাউর রহমান কে মৌলভীবাজার জেলা বাসীর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন। আফসারুল ও আক্তারুল হক কেন্দ্রে প্রকোশলী ক্সসয়দ আব্দুল গাফফারের বড় অঙ্কের আর্থিক সহযোগিতা ও অন্যান্য দানশীল ব্যাক্তিবর্গ ও সিআরপির সহযোগিতা সম্পর্কে সভায় প্রকাশিত স্মরনিকার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া আজকের সভায় জনাব কামাল হোসেন , উপজেলা চেয়ারম্যান, হাসিব খান বাবু, সাউথ সিলেট কোম্পানী, জনাব নুরুল ইসলাম কামরান, এমবিক্লথ স্টোর, সুমন আহমদ, বিলাস ও ক্সসয়দ হারুনুর রশিদ, বাজাজ মটরসের প্রতি জনে এক লক্ষ করে মোট ৫ লক্ষ টাকা প্রদানের ঘোষণা স্মরণীয় হয়ে থাকবে। প্রবাসী প্রকোশলী ক্সসয়দ
আব্দুল গাফফার শুরু থেকে সিআরপির প্রতি তার অবদানের বিবরণ পেশ করেন। সিআরপির পরিচালক অধ্যাপক ড. সোরহাব হোসেন জানান কেন্দ্রের ভবনটি হবে ছয় তলা বিশিষ্ট।
ইতিমধ্যে দোতলা নির্মিত হয়েছে। পরবর্তি চার তলা নির্মাণে এবং পক্ষাগাত রোগীদের চিকিৎসা সেবা ও পুর্ণবাসন কর্মসূচির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিবর্গকে আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসার অনুরোধ করেন। সভাপতি সভার সমাপ্তি ভাষনে এ কেন্দ্রের উন্নয়নে দানশীল ব্যাক্তিদের ও প্রতিষ্ঠানকে আর্থিক সাহায্যের আবেদন করেন। উক্ত সাহায্য পক্ষাগাত রোগীর পুর্ণবাসনে সহায়ক হবে। তাছাড়া ফ্রেÐস অব সিআরপি মৌলভীবাজার কমিটির মাসিক সভার মাধ্যমে কেন্দ্রের তথ্য সম্পর্কে দানশীল ব্যাক্তিবর্গকে সম্পৃক্ত করা যাবে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। পরিশেষে প্রধান অতিথি ফিতা কেঠে আবাসিক ব্যবস্থার শুভ উদ্বোধন করেন।
3:22 am, Saturday, 24 October 2026
News Title :
সিআরপি মৌলভীবাজার আফসারুল ও আক্তারুল হক কেন্দ্রে রোগীদের আবাসিক ব্যবস্থার শুভ উদ্বোধন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:55:59 am, Sunday, 20 August 2023
- 345 Time View
Tag :
Popular Post




























