1:48 pm, Friday, 17 April 2026

সিরিজ জয়ে বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক রিপোর্ট :ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে শান্ত-মিরাজরা। এই জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৮ মার্চ) পাঠানো পৃথক বার্তায় তারা এই অভিনন্দন জানান।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণি ম্যাচে শ্রীলঙ্কার ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট ও ৫৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজ ১-২ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। টাইগারদের হারিয়ে ১-১ সিরিজে সমতা আনে লঙ্কানরা। তাই শেষ ম্যাচটি হয়ে যায় অঘোষিত ফাইনাল।

অন্যদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারিয়ে ট্রফি জিতেছে শ্রীলঙ্কা। এবার ওয়ানডে সিরিজ জিতে সেই হারের প্রতিশোধ নিলো শান্ত বাহিনী।

Tag :
About Author Information

Sirajul Islam

সিরিজ জয়ে বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

Update Time : 07:13:17 am, Tuesday, 19 March 2024