4:37 pm, Friday, 14 August 2026

সিলেটে ৮১ জন শনাক্তের দিনে মৃত্যু ১১০০ ছাড়াল

সিলেট প্রতিনিধি :: শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৯ জনসহ মৃতের সংখ্যা এখন ১১০৬ জন। এদিকে, নতুন ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এখানে।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনসহ সবাই মারা গেছেন সিলেট জেলায়।

তাদেরকে নিয়ে মৃতের সংখ্যা ১১০৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১০৬ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ৯১৫ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

সর্বশেষ চব্বিশ ঘণ্টায় বিভাগে ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৪ জনসহ ৩৬ জন সিলেটের। এছাড়া সুনামগঞ্জের ১৩, মৌলভীবাজারের ২০ জন ও হবিগঞ্জের ১২ জন রয়েছেন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৩ হাজার ৪৭২ জন। এর মধ্যে সিলেটের ৩২ হাজার ৯৩৬ জন, সুনামগঞ্জের ৬ হাজার ১৫৬ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৮৫৭ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৫২৩ জন রয়েছেন।

এসব রোগীদের মধ্যে ৪৫ হাজার ৪২৪ জনই সুস্থ হয়ে ওঠেছেন। এর মধ্যে সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৭ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২২২ জন করোনা রোগী চিকিৎসাধীন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

সিলেটে ৮১ জন শনাক্তের দিনে মৃত্যু ১১০০ ছাড়াল

Update Time : 10:19:02 am, Monday, 6 September 2021